The voice of Brahmanbaria || Local news means the world is

জামায়াতের রোকন আঃ আউয়াল গ্রেফতার।

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার জনাব তাপস রঞ্জন ঘোষ এবং অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল পাশা, এসআই/মোঃ সফিকুল আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে জামায়াতের রোকন জি.আর-১০৫/১৩ এর আসামী মোঃ আঃ আউয়াল (৫৫), পিতা-মৃত আঃ হাসেম, সাং-পাঘাচং চানপুর, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে আজ বিকাল ০৩.৩০ ঘটিকার সময় অত্র থানাধীন ১৩নং মাছিহাতা ইউ/পি এলাকার   অন্তর্গত পাঘাচং এলাকা হতে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তদুপরী অত্র থানা এলাকার আইন-শৃঙ্খলা ও  অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।  প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version