খ.ম.হারুনুর রশীদ ঢালী ঃব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদর কালিকাপুর গ্রামের মোতালিব হোসেনের বাড়ী থেকে ভারতীয় ৩৫মণ জিরা ও ৭মণ কিচমিছসহ একজনকে আটক করেছে বিজিবি। আটককৃতর নাম হল মোতালিম হোসেন(৬০)।
গতকাল সোমবার ভোর ৫টায় কসবা উপজেলার পৌর এলাকার কালিকাপুর এলাকা থেকে জিরা ও কিচমিছসহ এক জনকে আটক করা হয়।
কসবা বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ নভেম্বর সোমবার ভোর ৫টায় বিজিবি কালিকাপুর গ্রামে অভিযান চালায়। এসময় কালিকাপুর গ্রামের মোতালিব হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় ৩৫ মণ জিরা ও ৭মণ কিচমিছ সহ একজনকে আটক করে বিজিবি। আটককৃত ব্যক্তির নাম মোতালিব হোসেন বলে বিজিবি কসবা সীমান্ত ফাঁড়ি সুবেদার জানান। তাদের বিরুদ্ধে কসবায় থানা মাদবদ্রব্য আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।