
বিকেল ৪টায় সারা উপজেলা থেকে যুবকরা মিছিল করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সুপারমার্কেট প্রাঙ্গণে সমাবেশ করে। এতে যুব নেতা ও পৌর কাউন্সিলর মো. আবু জাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ নেতা তারেক মাহমুদ,সাইদুর রহমান মানিক, এইচ এম মানিক, ফয়েজ আহমেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. এমরান উদ্দিন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, কাজী মানিক,কসবা পৌর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ,সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন,যুবলীগ নেতা হেলাল উদ্দিন,আব্দুল সালাম সোহেল প্রমুখ। এই সময় আওয়ামীলীগের মধ্যে উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক, সফিকুল ইসলাম ভুইয়া রংগু,অধ্যক্ষ আকরাম খান,নান্নু ডিলার,নিজাম উদ্দিন সরকার ধনু,কাজী এমদাদ,অলিউল ইসলাম আবুল,নিজাম ,শরিফুল ইসলাম প্রমুখ।
বক্তাগন, অবিলম্বে ১২ লাখ টাকা ঘুষের বিনিময়ে গঠনকৃত অবৈধ কসবা উপজেলা যুবলীগ কমিটি বাতিলের দাবী জানান। তারা সাবেক সাংসদ এডভোকেট মো. শাহআলম ও কাজী মো. আজহারুল ইসলামের নেতৃত্বে গঠিত উপজেলা আওয়ামী লীগ কমিটিও অবৈধ বলে দাবী করেন। এসকল কমিটি বাতিল করে সম্মেলন দেয়া না হলে এ আন্দোলন চলমান থাকবে বলে ঘোষণা দেয়া হয়। পরে উপজেলা সুপার মার্কেট চত্বরে বিশাল একটি কেক কেটে যুবলীগের জন্মদিন পালন করা হয়। বিশেষ সূত্রটি জানান আকছিনা,কাঞ্চনমুড়ি,তেতুইয়া,কৃঞ্চপুর,বগাবাড়ি ও তালতলা গ্রাম থেকে লোকজন দলে দলে লাঠিসোটা নিয়ে মিছিলে যোগ দিতে দেখা যায়।