
তিন ওইদিন বিকেল তিনটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘ব্রাহ্মণবাড়িয়া ভাষাসংগ্রামী আব্দুল মতিন স্মরণসভা উদযাপন পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখবেন।
ব্রাহ্মণবাড়িয়া ভাষাসংগ্রামী আব্দুল মতিন স্মরণসভা উদযাপন পরিষদের আহবায়ক কমরেড মতিলাল বণিক আনু মুহাম্মদের আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই অনুষ্ঠানে জেলা কমিউনিস্ট লীগ, ওয়ার্কাস পার্টি, জাসদ, এক্য (ন্যাপ), কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ (সিপিবি), নয়াগণতান্ত্রিক গণমোর্চার স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। কমরেড মতিলাল বণিক অনুষ্ঠানে প্রগতিশীল ব্যক্তিদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।