The voice of Brahmanbaria || Local news means the world is

পুলিশের অভিযান ঃ কুখ্যাত তিন ছিনতাইকারী গ্রেফতার


ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সদর থানার সহকারী পরিদর্শক(শহর) মাসুদ রানার নেতেৃত্বে পুলিশের একটি দল রবিবার ভোরে পিটিআই সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত হলো : দানু মিয়ার ছেলে আরিফুল হাসান তাকবির(২০), মৃত হুমায়ুন কবিরের ছেলে আকরাম হোসেন পিটার ওরফে পিটু(২১), জয়দুল হোসেন এর ছেলে জাহিদ হাসান জাকির(১৯)। তারা সকলেই কাজীপাড়া দরগা মহল্লার বাসিন্দা। তাদের সকলের বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস আটকের তথ্য নিশ্চিত করে জানান, ছিনতাই প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Exit mobile version