The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষিত

প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্ধ গ্রামে এক বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষিত হয়েছে। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা ৭ টায় ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরুল ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের অভিযোগটি এজাহারভুক্ত করা হয়েছে এবং কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার সকালে মেডিকেলে পাঠানো হবে।

মামলার এজাহারে বলা হয়, মনিয়ন্ধ গ্রামের নেপাল সূত্রধরের ছেলে সুদীপ সূত্রধর বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে একই গ্রামের বাকপ্রতিবন্ধী কিশোরীকে খালি বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ধর্ষিতার মা বাড়িতে ফিরে আসলে ধর্ষক সুদীপ পালিয়ে যায়।

Exit mobile version