The voice of Brahmanbaria || Local news means the world is

মোমিনুল হক খান কিরনের কুলখানি অনুষ্ঠিত

জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের পিতা মোমিনুল হক খান কিরনের কুলখানি অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। এ উপলক্ষে মরহুমের পুনিয়াউট মন্ত্রীবাড়িস্থ  বাসভবনে বাদ মাগরিব মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে যোগ দেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র হেলাল উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম,ভাইস চেয়ারম্যান মো: মহসীন মিয়া,শহর বিএনপি’র সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম,বাংলাদেশ গ্যাস ফিল্ডস এমপ্লয়ীজ ইউনিয়ন সভাপতি মামুন নাজির,জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম খান রুমা, প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা,সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি,ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন,জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট লোকমান হোসেনসহ শহর ও পুনিয়াউট এলাকার বিশিষ্ট ব্যাক্তিগন। মিলাদ মাহফিল শেষে মোমিনুল হক খান কিরনের আত্বার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

Exit mobile version