The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

২৪ প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উরশীউড়া-ফুলবাড়িয়া সড়কের কিনার থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ অজ্ঞাত বৃদ্ধার লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে বৃদ্ধার কোন নাম পরিচয় জানা যায়নি।

লাশ উদ্ধারকারী সদর থানার উপপরিদর্শক (এসআই) বশির আহমেদ জানান, দুপুরে জেলা কারগারের পূর্ব দিকে উরশীউড়া-ফুলবাড়িয়া সড়কের কিনারে অজ্ঞাত ওই বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সড়ক দুর্ঘটনায় ওই বৃদ্ধা মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রক্তাক্ত লাশের হাঁটুর নিচে ও পায়ের আঙুলে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তদন্ত শেষে মৃত্যুর কারণ উদঘাটন করা হবে বলে জানা যায়।

Exit mobile version