The voice of Brahmanbaria || Local news means the world is

জেলা জামায়াতের রোকন অলিউর রহমান গ্রেফতার।

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার জনাব তাপস রঞ্জন ঘোষ এবং অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল পাশা, এসআই/মোঃ আবু বকর সিদ্দিক, টিএসআই/মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-৫৫ তারিখ-১৭/০৯/২০১৪ ইং, ধারা-১৯৭৪ইং সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫ এর ১(ক) ধারা এর ঘটনার সাথে জড়িত আসামী মোঃ অলিউর রহমান (৪৭), পিতা-মৃত আঃ জব্বার, সাং-ইকরতলী, থানা-বিজয়নগর, বর্তমানে কাজীপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গতকাল রাত ০২.৪৫ ঘটিকার সময় অত্র থানাধীন পৌরসভাস্থ কাজীপাড়া এলাকা হতে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তদুপরী অত্র থানা এলাকার আইন-শৃঙ্খলা ও  অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।  (প্রেস বিজ্ঞপ্তি)

Exit mobile version