
সোমবার সোনালী ব্যাংক আশুগঞ্জ শাখার উদ্যোগে উপজেলার ৭৭ জন মুক্তিযোদ্ধার প্রত্যেককে ৩০ হাজার টাকা করে মোট প্রায় ২৩ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় সোনালী ব্যাংকের আশুগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. শরীফুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডর মো. ইকবাল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আহমেদ ও ব্যবসায়ী মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।