The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মোহাম্মদ মাসুদ ,সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সরাইলের কুট্রাপাড়ার শ্রীডুবা এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গত মঙ্গলবার রাতের যে কোন সময় ওই যুবককে শ্বাসরোধ করে হত্যার পর গোপনে লাশ ফেলে গেছে দূর্বৃত্তরা।

সকালে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে নূরুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন খালে উলঙ্গ অবস্থায় যুবকের মৃত দেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের ধারনা যুবকটি সিএনজি চালিত অটোরিক্সার চালক হতে পারে। তাকে হত্যা করে সিএনজিটি ছিনতাই করা হয়েছে। তার গলায় শক্তভাবে রশি দিয়ে ফাঁস লাগানো ছিল।

খবর পেয়ে সরাইল থানা পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version