The voice of Brahmanbaria || Local news means the world is

অভিনব প্রতারণা, আটক এক


মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক জুয়েলারি দোকা থেকে সাড়ে তিন ভরি স্বর্নালংকার নিয়ে চম্পট দিয়েছে এক প্রতারক। অভিনব প্রতারণার মাধ্যমে ওই প্রতারক স্বর্ণালংকার নিয়ে যায়। তবে এ ঘটনায় ওই প্রতারকের স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া ছুরাতোন্নেছা নামে এক মহিলাকে আটক করেছে পুলিশ।
সড়ক বাজারের ব্যবসায়ি ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, দুপুরে এক কথিত দম্পত্তি রনজিত জুয়েলার্সে আসে। তারা স্বর্ণের একটি লকেট, রিসলেট ও চেইন কেনার কথা বলে বেছে বেছে হাতে নেয়। স্বর্ণগুলো সঠিক আছে কি-না যাচাইয়ের জন্য বের হয় পুরুষ সদস্যটি। এরপর সে ফিরে না আসায় দোকানদারদের সন্দেহ হয়। এক পর্যায়ে দোকানে থাকা নারী কৌশলে পালাতে চাইলে তাকে আটক করা হয়। ওই নারী নিজেকে ছুরাতোন্নেছা, বাড়ি নারায়ণগঞ্জ বলে দাবি করেছে।

Exit mobile version