The voice of Brahmanbaria || Local news means the world is

শহরের টি.এ. রোড থেকে যুবককে অপহরণের চেষ্টা, আটক ৫


ব্রাহ্মণবাড়িয়ায় নিলয় সাহা নামে এক যুবককে অপহরণের সময় ৫ অপহরণকারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্য রাতে এ শহরের টি.এ.রোড ফারুকী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পূর্ব বিরোধের জেরে কাজীপাড়া এলাকার নিরঞ্জন সাহার ছেলে নিলয় সাহাকে অপহরণ করতে টি.এ.রোড ফারুকী বাজারের সামনে ওৎ পেতে থাকে অপহরণকারীরা। পরে নিলয় ঘটনাস্থলে পৌছুলে তাকে জোর পূর্বক গাড়িতে তুলতে গেলে চিৎকার শুনে পুলিশের একটি টহল দল তাকে উদ্ধার করে । এ সময় আটক করা হয়, শহরের পুনিয়াউট এলাকার টুক্কু খানের ছেলে জুম্মান, দক্ষিণ মোড়াইল এলাকার ইসলাম খাঁ’র ছেলে আমির সোহেল, কাজীপাড়ার লাল মোহন কৃষ্ণ পাল এর ছেলে অর্জুন কৃষ্ণ পাল, একই এলাকার মৃত: আলমাস মিয়ার ছেলে তৌফিক ও মসজিদ রোড এলাকার হরিপদ দাশের ছেলে সংকর দাশ নামে ৫ অপহরণকারীকে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র জানান, এ ঘটনায় নিলয় নিজে বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেছেন। আসামীদের আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে।

Exit mobile version