The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জের সড়ক দূর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহত

বুধবার বিকেলে ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর বাসেষ্ট্যান্ডে সিএনজি ও বাসের ধাক্কায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহত হয়েছে। নিহতের নাম গোলাপ মিয়া। তার বাড়ি সোহাগপুর গ্রামে। তিনি দীর্ঘ দিন  আশুগঞ্জ উপজেলার বড়তল্লা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে দায়িত্বে রয়েছেন।
স্থানীয়রা জানান, যোহরের নামাজ পড়ার জন্য বুধবার দুপুর দেড় টায় বাড়ি থেকে বের হয়ে গিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অতিক্রম করছিলেন। এ সময় বিশ্বরোড থেকে আশুগঞ্জগামী একটি সিএনজি প্রথমে ধাক্কা দিলে তিনি সড়কের উপর পড়ে যায়। সঙ্গে সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী নিউ লাইন পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুত্বর আহত হন। পরে তাকে স্থানীয়  একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত গোলাপ মিয়া স্ত্রী, দুই-ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার স্ত্রীও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। 

Exit mobile version