The voice of Brahmanbaria || Local news means the world is

অপহরণের দুই দিন পর অপহৃত গরু ব্যবসায়ী সানাউল্লাহ উদ্ধার


ব্রাহ্মণবাড়িয়ায় অপহরণের দুই দিন পর মঙ্গলবার অপহৃত গরু ব্যবসায়ী সানাউল্লাহকে পৌর এলাকার গোকর্ণ থেকে উদ্ধার করেছে পুলিশ। সানাউল্লাহ জেলার নবীনগর উপজেলার বাইশমৌজা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গত ৪ অক্টোবর শহরের বোডিং মাঠের গরুর বাজার থেকে ক্রেতা সেজে গরু কিনে তা বাসায় পৌছে দিয়ে টাকা আনার কথা বলে সানাউল্লাহকে গোকর্ণ এলাকায় নিয়ে যায় অপহরণকারীরা। সেখানে পৌছুলে তাকে ঘরে আটক করে ফেলে অপহরণকারীরা। একই দিন রবিউল ইসলাম নামে অপর এক ব্যবসায়ীকেও অপহরণ করে নিয়ে যায় ওই চক্রটি। পরে রবিউল কৌশলে পালিয়ে এসে পুলিশকে বিস্তারিত জানালে পুলিশ গিয়ে সানাউল্লাহকে উদ্ধার করে। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

Exit mobile version