The voice of Brahmanbaria || Local news means the world is

লতিফ সিদ্দিকির ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিলে উত্তাল সরাইল


ব্রাহ্মণবাড়িয়ার সরাইল শুক্রবার বাদ জুমআ ধর্মপ্রান মুসল্লি ও তৌহিদি জনতার বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে উঠে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা মোহাম্মদ আলী ও সেক্রেটারী মাওলানা জহিরুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন এলাকার মসজিদ, মাদ্রাসা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি লতিফ সিদ্দিকির ফাসিঁর দাবিতে বিক্ষোভ মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ পালন করে। মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা হেফাজতে ইসলামের সেক্রেটারী মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা মইনুল ইসলাম, নুরুল ইসলাম লাল বাদশা। উপজেলা হেফাজতে ইসলামের সেক্রেটারী মাওলানা জহিরুল ইসলাম আব্দুল লতিফ সিদ্দিককে স্ব-ঘোষিত নাস্তিক আখ্যা দিয়ে তার ফাসিঁ দাবি করেন। তিনি আরও বলেন হেফাজত ইসলামের আমির আল্লামা আহমদ শফি বর্তমানে হজ্ব পালনের জন্য সৌদিআরব আছেন। তিনি দেশে আসার আগে আব্দুল লতিফ সিদ্দিকিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্থি দেওয়া না হলে আল্লামা আহমদ শফি দেশে ফিরে ধর্মপ্রাণ মুসল্লি, তৌহিদি জনতা ও হেফাজতের নেতা-কর্মীদের সাথে নিয়ে সারাদেশ অচল করার কর্মসূচী দিবেন।

Exit mobile version