The voice of Brahmanbaria || Local news means the world is

জেলা খাদ্য অধিকার প্রচারাভিযান কর্মসূচীর আহবায়ক কমিটি গঠিত

গত রবিবার সকাল ১০টায় খাদ্য অধিকার প্রচারাভিজান কর্মসূচী বাস্তবায়নের লক্ষে শহরের ভাদুঘরে ব্রাহ্মণবাড়িয়া ট্রেনিং রিসোর্ট হল রুমে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্ব-নির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক এস এম শাহিন। সভায় এনজিও ব্যক্তিত্ব এস এম শাহিন ও সাংবাদিক আলহাজ আ ফ ম কাউসার এমরান কে যুগ্ন-আহ্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট খাদ্য অধিকার প্রচারাভিযান কর্মসূচীর জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- চন্দন কুমার দত্ত, নাসিমা বেগম, এডভোকেট মোঃ জাকির হোসেন, হরিপদ সাহা, সাংবাদিক মোঃ মুজিবুর রহমান খান, মাহবুবুর রহমান ও মোঃ শরিফুল ইসলাম। উক্ত সভায় আগামী ১৫ অক্টোবর থেকে ১৯ অক্টোবর কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে পরিকল্পনা গ্রহণ করা হয়।  

Exit mobile version