র্যাব সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে ভৈরব ক্যাম্পের স্কোয়ার্ড কমান্ডার এএসপি মো. নিজাম উদ্দিন আল-আজাদের নেতৃত্বে উপজেলার তালশহর গ্রামে অভিযান চালিয়ে লাল রংয়ের পালসার মোটর সাইকেল উদ্ধার ও দু’জনকে আটক করা হয়। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।