The voice of Brahmanbaria || Local news means the world is

কণ্ঠশিল্পী পূজার সাথে কাজলের বাকদান সম্পন্ন


বিশিষ্ট মুক্তিযোদ্ধা জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত ও যমুনা দত্তের একমাত্র পুত্র কাজল দত্তের সাথে বাংলাদেশ পুলিশের ডিআইজি (টুরিষ্ট পুলিশ) নিবাশ চন্দ্র মাঝি ও প্রণীতা সরকারের প্রথমা কন্যা বিশিষ্ট কণ্ঠশিল্পী বাধন সরকার পূজার বাকদান সম্পন্ন হয়েছে। গত শুক্রবার দুপুরে ঢাকার পুলিশ কনভেনশন সেন্টারে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে কাজল ও পূজার মঙ্গলাচরণ ও আর্শিবাদ অনুষ্ঠিত হয়। এতে পুলিশের আইজিপি’র সহধর্মীনি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে দেশের প্রথিতযশা শিল্পী, সাংবাদিক, রাজনীতিবিদ, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের আর্শিবাদ করেন।

Exit mobile version