The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে স্ত্রীর খোঁজে এসে লাশ হলো যুবক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্ত্রীর খোঁজে এসে লাশ হলো আকাশ প্রকাশ বাবু(২৫) নামে এক রাজমিস্ত্রি যুবক।শ্বশুর বাড়ির লোকজন বলছে খালে সাতাঁর কাটতে গিয়ে বাবুর মৃত্যু হয়েছে আর পরিবারের অভিযোগ শাশুড়ি খবর দিয়ে এনে পানিতে ডুবিয়ে তাকে হত্যা করা হয়েছে।গত রবিবার দুপুরে আশুগঞ্জের চরচারতলা উত্তর পাড়ার ফরিদ মিয়ার বাড়ি থেকে বাবুর লাশ উদ্ধার করে পুলিশ।বাবু কুমিল্লা সিটি কর্পোরেশনের নোয়াগাও এলাকার আনোয়ার হোসেন এর ছেলে।সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ৩ সদস্যের বোর্ড গঠন করে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।ময়নাতদন্ত টীমের প্রধান ডা.রানা নুরুস শামস বলেন,লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।তবে ধারনা করা হচ্ছে পানিতে ডুবেই তার মৃত্যু  হয়েছে।বাবুর বড় বোন নাজমা বেগম বলেন,মোবাইল ফোনের মাধ্যমে চরচারতলা গ্রামের সীমা বেগমের সাথে বাবুর পরিচয়ের সূত্র ধরে মাস খানেক আগে তাদের বিয়ে হয়।গত বৃহস্পতিবার সীমা কুমিল্লা নোয়াগাও এলাকার ভাড়াটিয়া যুবক শাওনের সাথে আমাদের বাড়ি থেকে পালিয়ে আসে।শুক্রবার বাবুর শাশুড়ি তাকে ফোন করে তার অসুস্থতার কথা বলে কুমিল্লা থেকে আশুগঞ্জের চরচারতলায় নিয়ে আসে।রবিবার দুপুর ১২ টায় সীমা মোবাইলে বাবু পানিতে পড়ে মারা গেছে বলে আমাদের খবর দেয়।আমরা আজ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে এসে লাশ দেখতে পাই।সোমবার দুপুরে পরিবারে লোকজন লাশ বুঝে পেলেও তাদের কোনো অভিযোগ পুলিশ গ্রহণ করেনি বলে তারা জানায়।পুলিশ জানিয়েছে এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Exit mobile version