The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আজ বিকালে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারী নিহত হয়েছে। তবে তার কোন পরিচয় এখনো পাওয়া যায়নি।
আশুগঞ্জ রেল স্টেশন সূত্রে জানা যায় বুধবার বিকেলে ৪টায় চট্রগ্রামি আন্ত:নগর চট্রলা এক্সপ্রেস ট্রেনে নিচে কাটা পড়ে এক অজ্ঞাত নারী নিহত হয়। আশুগঞ্জ রেল স্টেশন মাস্টার আবদুল্লাহ ফারুক জানান অজ্ঞাত নারী পরিচয় এখনো পাওয়া যায়নি। তাছাড়া মাথা ও পা কেটে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা কঠিন। লাশটি উদ্ধার করার জন্য রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

Exit mobile version