The voice of Brahmanbaria || Local news means the world is

কালের কণ্ঠের উদ্যোগে সরকারি কলেজে রবিবার আউটসোসিং কর্মশালা


ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে আগামী রবিবার আউটসোসিং বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হবে। দৈনিক কালের কণ্ঠ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইডিড) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট (বিআইডিডি) এর যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু জানিয়েছেন, সকাল ১০টায় কর্মশালার উদ্বোধণ করবেন কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক মীর। বেলা ২টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় অংশগ্রহনকারিদেরকে একটি করে ২০০ পৃষ্ঠার ই-বুক, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন স্বাক্ষরিত সনদ দেওয়া হবে।
কালের কণ্ঠের পাঠক সংগঠন শুভসংঘের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান পারভেজ এক বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্র-ছাত্রীদেরকে যথাসময়ে কর্মশালায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। কর্মশালা সফলে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Exit mobile version