The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে দিনব্যাপী কর্মশালা


সোমবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা গভর্নেন্স প্রজেক্টের সহযোগিতায় উপজেলা পর্যায়ে তৃণমূলের সংগঠন,এনজিও ও স্থানীয় সেচ্ছাসেবী সংস্থার চিহ্নিত করে পারস্পারিক যৌথ কার্যক্রমের সম্ভাব্যতা যাচাই বিষয়ক শীর্ষক কর্মশালা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজাদ ছাল্লাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ, উপজেলা গভর্নেন্স প্রজেক্টের জেলা সমন্বয়কারী আবদুল্লাহ আল মুজাহিদ খান, উপজেলা রিসোর্স কর্মকর্তা মোঃ শাহজাহান ভুইয়া। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এনজিও কর্মকর্তা,সেচ্ছাসেবক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Exit mobile version