The voice of Brahmanbaria || Local news means the world is

সরকারী কলেজের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় ও নৌকা ভ্রমন


ব্রাহ্মণবাড়িয়া সরকারী অনার্স কলেজের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে শনিবার ওই বিভাগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক তারিকুল ইসলাম,সহযোগী অধ্যাপক নূর মোহাম্মদ, প্রভাষক আবদুর রউফ খান,তামান্না আক্তার,মো: মোজাম্মেল হোসেন। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সায়েরা বেগম এতে সভাপতিত্ব করেন। এতে ৪র্থ বর্ষের ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা জানানো হয়। পরে বাংলা বিভাগের উদ্যোগে নৌকা ভ্রমনের আয়োজন করা হয়। কাউতলী ব্রীজ থেকে নৌকা ভ্রমন করে নবীনগরের বড়াইল এলাকায় গিয়ে  মধ্যহ্ন ভোজ ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সবশেষে র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার দেয়া হয় ১০ জনকে। প্রতিবছরের ন্যায় এবারও বাংলা বিভাগ নৌকা ভ্রমনের আয়োজন করলো।

Exit mobile version