The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে বেতন স্কেল ও পদমর্যাদা বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীরা তাদের পদমর্যাদা উন্নীতকরণ ও বেতন স্কেল বৃদ্ধির দাবিতে মানববন্ধন করে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেছে। বুধবার উপজেলা প্রেসক্লাব চত্বরে সকালে মানববন্ধন শেষে পথ সভা অনুষ্ঠিত হয়। পথসভায় স্বাস্থ্যসহকারী এসোসিয়েশনের সভাপতি মো. ইলিয়াস  জাবেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আইনুউদ্দিন, মো. মেরাজ, মো.রাসেল আহম্মেদ, রকিব উদ্দিন খান, মো. আরিখ, শরিফা বেগম, পলি রানী ভৌমিক, ফরহাদ হোসেন, আবুল কালাম আজাদ, গোলাম ফকির প্রমূখ। এ সময় বক্তারা অনেক প্রতিকুলতার মধ্য দিয়ে তৃনমূল পর্যায়ে সাধারন মানুষদের কাছে তাদের স্বাস্থ্যসেবা পোঁছে দেয়ার অবদানের চিত্র তুলে ধরেন। সভা শেষে প্রধানমন্ত্রীর বরাবরে লিখিত স্মারকলিপি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সাদেক মিয়ার নিকট পেশ করেন।

Exit mobile version