The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে ফলদ বৃক্ষ মেলা ২০১৪ উদ্বোধন


সারোয়ার হাজারী পলাশ : বিজয়নগরে ফলদ বৃক্ষ মেলা ২০১৪ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ বছির উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট তানভীর ভূূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনি। প্রধান অতিথি বলেন, প্রত্যেক বাড়ি, স্কুল, হাসপাতাল ও বিভিন্ন প্রতিষ্ঠানে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য পরামর্শ দেয়।

Exit mobile version