The voice of Brahmanbaria || Local news means the world is

ইনোভেশন ফর স্মার্ট গ্রীন বিল্ডিং টেকনোলজী” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


রবিবার  ব্রাহ্মণবাড়িয়ায় ”ইনোভেশন ফর স্মার্ট গ্রীন বিল্ডিং টেকনোলজী” শীর্ষক এক কর্মশালা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডঃমুহাম্মদ মোশাররফ হোসেন। কর্মশালা চলাকালে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরূল ইসলাম খান ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসকের সাথে প্রকল্পটির বিষয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের  উপসচিব বিকর্ণ কুমার ঘোস। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বেগম লুুৎফুন্নাহারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রকৌশলী মোঃ রাশেদুল আমিন , জেলা শিক্ষা কর্মকতৃা কাজী সলিম উল্লাহ,প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, প্রকৌশলী মোঃশাহ আলম প্রমখ। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও তথ্য ও প্রযুক্তি বিভাগ যৗথ  ভাবে আয়োজিত কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, প্রকৌশলী, সাংবাদিক  সহ বিভিন্ন পেশার ৫০ জন অংশ গ্রহণ করেন।

Exit mobile version