The voice of Brahmanbaria || Local news means the world is

মশিউর রহমান এর মৃত্যুতে বিভিন্ন ব্যাক্তি ও সংগঠনের শোক

পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন এর গভীর শোক প্রকাশ

কাজিপাড়া নিবাসী দৈনিক প্রতিবেদন পত্রিকার সম্পাদক, জেলার প্রবিণ সাংবাদিক ও বিশিষ্ট সমাজ সেবক, বীরমুক্তিযোদ্ধা মশিউর রহমান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশেন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন। বিবৃতিতে তিনি বলেন মশিউর রহমান খানের মৃত্যুতে আমরা একজন গুণী মানুষ ও একজন মানবতাবাদী সমাজসেবক কে হরালাম। তিনি মরহুমের বিদেহী আতœার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


শিউলী আজাদ এর শোক


মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মশিউর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দশম সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ। তিনি বিবৃতিতে শোক প্রকাশ করে বলেন তিনি ছিলেন আমাদের সর্বকালের সর্বশেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধে বিজয়ের পর অস্ত্র জমা দিয়ে হাতে নিয়েছিলেন কলম। আর কলম দিয়ে লিখে গেছেন ব্রাহ্মণবাড়িয়া বাসির জন্য। মুক্তিযুদ্ধে তার অবদান যেমন স্মরনীয় তেমনি একজন কলম সৈনিক সাংবাদিক হিসাবেও এ জেলার মানুষ তাকে মনে রাখবে। পাশপাশি মরহুমের আত্্রার মাগফেরাত কামনা করেন।

এড. লোকমান হোসেনের শোক


ব্রাহ্মণবাড়িয়ার গুরুপ্রতীম প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, বিশিস্ট সমবায়ী রাজনীতিবিদ ব্রাহ্মণবাড়িয়ার সাপ্তাহিক প্রতিবেদন পরর্তীতে আধৃনালুপ্ত দৈনিক প্রতিবেদন এর প্রকাশক ও সম্পাদক এবং কাজিপাড়ার বিশিষ্ট মুরুব্বী মশিউর রহমান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. লোকমান হোসেন। এক শোক বার্তায়, এডঃ লোকমান হোসেন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


হাজী জমসেদের শোক প্রকাশ


ব্রাহ্মণবাড়িয়ার গুরুপ্রতীম প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, বিশিস্ট সমবায়ী রাজনীতিবিদ ব্রাহ্মণবাড়িয়ার সাপ্তাহিক প্রতিবেদন পরর্তীতে আধৃনালুপ্ত দৈনিক প্রতিবেদন এর প্রকাশক ও সম্পাদক এবং কাজিপাড়ার বিশিষ্ট মুরুব্বী মশিউর রহমান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জেলা জাতীয় পার্টির সহ সভাপতি ও জেলা শ্রমিক পার্টির সভাপতি শ্রমিক নেতা হাজী মোঃ জসিম উদ্দিন জমসেদ। এক শোক বার্তায়, তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Exit mobile version