The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় ২০ বোতল ভারতীয় ম্যাগডলসহ মাসুম গ্রেফতার


ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউপির জাজিয়ারা  গ্রামের  জালাল মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী মাসুম মিয়া(২৭)কে কসবা থানা পুলিশ তার এলাকা থেকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে কুটি  এলাকা থেকে কসবা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গিও এস আই মো.জাহাঙ্গীর আলম সহ পুলিশ ফোর্স  নিয়ে বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মাসুম মিয়া(২৭)কে ভারতীয় নেশাদ্রব্য ২০ বোতল ম্যাগডলসহ আটক করে। এই ব্যাপাওে কসবা থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জানান।

Exit mobile version