
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মহেশপুর গ্রামের প্রাক প্রাথমিকের ছাত্রী ৮ বছর বয়সী ওই শিশু একই গ্রামে তার নানার বাড়িতে যাচ্ছিল। এমন সময় তার চাচাতো ভাই রায়হান রাস্তা থেকে ডেকে এনে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিত্কারে পরিবারের লোকজন উদ্ধার করে নবীনগর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার দ্রুত ব্রাহ্মণবাড়িয়ায় প্রেরণ করে।