The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জের চরচারতলায় দু’পক্ষের সংঘর্ষে ৫০জন আহত


ট্রাক পার্কিং করাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চর চরাতলায় দু’পক্ষের সংঘর্ষে  ৫০জন আহত হয়েছে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যাক্ষদর্শী সূএে জানা যায়, আজ শনিবার সকাল ১০টার দিকে আশুগঞ্জ ফেরীঘাট এলাকায় স্থানীয় চরচারতলা গ্রামের আনু সরদারের বাড়ির আনু সরদারের ছেলে শাহআলম ও একই গ্রামের মনা বাড়ির নাছির মিয়ার ছেলে বিজয়ের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতা হাতি হয়।। এর জের ধরে চরচরাতলা গ্রামে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। এক পর্যায়ে সংঘর্ষ চরচারতলা গ্রামের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পরে। সংঘর্ষে উভয় পক্ষের ৫০জন লোক আহত হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে আশুগঞ্জ থানার ও অতিরিক্ত দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌছে চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় পুলিশ ৫ রাউন্ড রাবার বুলেট ও ৬ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে।   এ রিপোর্ট লেখা পর্যন্ত  দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সংঘর্ষ চলছে বলে জানা গেছে। আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা(তদন্ত মহিউদ্দিন) জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

Exit mobile version