The voice of Brahmanbaria || Local news means the world is

মেড্ডায় তিতাস নদীতে গোসল করতে গিয়ে যুবক নিখোঁজ


ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুদের সাথে তিতাস নদীতে গোসল করতে নেমে এক যুবক তলিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে তিতাস নদীর মেড্ডা এলাকায়। নিখোঁজ যুবকের নাম ইমাদ্দিন ইসলাম দীবা-(৩০)। তিনি পৌর এলাকার কাজীপাড়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে। দীবা ঢাকার একটি ঢাকার বায়িং হাউজে চাকুরী করতেন।
জানা গেছে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে দীবাসহ ৫ বন্ধু মিলেতিতাস নদীর মেড্ডা শশ্মান ঘাট এলাকায় গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে দীবা পানিতে তলিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।

Exit mobile version