The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় পীর শাহ সুলতান’র মাজার গুড়িয়ে দিয়েছে বিরোধীরা


জেলার আখাউড়ায় একটি মাজার একেবারে গুড়িয়ে দিয়েছে একদল মুসল্লি। শনিবার সকালে তারা পৌর এলাকার দেবগ্রামে অবস্থিত পীর শাহ সুলতানের ওই মাজারটি চারপাশের দেয়াল ভেঙ্গে ফেলে। নিয়ে যায় দান বাক্স। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মাজারে সেজদা দেওয়াসহ অনৈতিককান্ড হয় বলে এর সাজসজ্জা সরিয়ে ফেলা হয়েছে বলে দাবি করেছেন মুসল্লীরা।
এলাকাবাসী জানায়, শনিবার সকালে একদল লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মাজারটি চারপাশের দেয়াল গুড়িয়ে দেয় ও দানবাক্স নিয়ে যায়। এর আগে শুক্রবার রাতে মাজারের লোহার গ্রিল খুলে নেওয়া হয়।
মাজারের তদারকারি মোঃ দেওয়ান জালাল উদ্দিন বলেন, ‘একটি উগ্রবাদী চক্র এ ধরণের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এর প্রতিবাদে আমরা সড়ক বাজারে কর্মসূচী আহবান করেছি। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থাও নেবো।
এ ব্যাপারে তাবলীগ জামায়াতের শেখ মোঃ ইকরাম অভিযোগ করে বলেন, এখানে অনৈতিক কর্মকান্ড হতো। মহিলারা এসে সেজদা দিতেন। যে কারণে কবরটি ঠিক রেখে সাজসজ্জা সরিয়ে মসজিদে নিয়ে রাখা হয়েছে।

Exit mobile version