The voice of Brahmanbaria || Local news means the world is

কলেজপাড়ায় প্রবাসির গলাকাটা লাশ উদ্ধার


ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ায় আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় আলামিন (৩৮) এক প্রবাসির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, সদর উপজেলার বিরামপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে আলআমিন র্দীঘ দিন বাহারাইনে চাকুরীরত ছিলেন। বর্তমানে গত দুই মাস যাবৎ তিনি শহরের কলেজ পাড়ায় বসবাস করতেন। গত ২৯ জুলাই ঈদে পরিবারের অন্যান্য সদস্যরা বেড়াতে গেলে আলআমিন একা বাসায় অবস্থান করে। আজ বিকেলে তার স্ত্রী ফিরে এসে তালাবদ্ধ অবস্থায় ঘরে আলআমিন এর গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

সদর থানার সহকারি পুলিশ সুপার তাপস ঘোষ জানান, প্রাথমিক তদন্তে ডাকাতির আলামত পাওয়া গেছে। ডাকাতরা তাকে আজ যেকোন সময়ে তাকে গলা কেটে হত্যা করে থাকতে পারে। তার লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদও হাসপাতালে প্রেরন করা হয়েছে।

Exit mobile version