The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় মতি মেম্বার ফাউন্ডেশনের ইফতার মাহফিল

কসবা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) ঃ গতকাল রবিবার কসবা আঃমান্নান মতি মেম্বার ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে আলেম ওলামা,শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিল ফাউন্ডেশনের আহবায়ক আঃ কাদের সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব মু.আতাউর রহমান সরকারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার জামায়াতের সেক্রেটারী কাজী ইয়কুব আলী, কসবা মহিলা কলেজের অধ্যক্ষ তসলিম মিয়া,কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারী জিয়াউল হুদা শিপন,কসবা টি আলী কলেজের প্রভাষক মোবারক হোসেন, সাপ্তাহিক অগ্নিবাণী সম্পাদক মিয়া মো. নুরুল হক,কসবা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আঃহান্নান,আড়াইবাড়ি মাদ্রাসার প্রভাষক মাওলানা আঃ রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারী আল আমীন সরকার,কসবা শিবিরের সভাপতি নুরুল আমীন সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Exit mobile version