The voice of Brahmanbaria || Local news means the world is

বিএনপির আমলে রেল পথ ছিল অবহেলিত..ব্রাহ্মণবাড়িয়ায় রেল মন্ত্রী


প্রতিবেদক : রেল মন্ত্রী মোঃ মজিবুল হক বলেছেন আসন্ন ঈদে সকলেরই মূল লক্ষ বাড়ীতে গিয়ে ঈদ করা। এ জন্য রেল যাত্রীদের সেবায় অতিরিক্ত ট্রেনের ব্যাবস্থা করা হয়েছে। তিনি ট্রেনের সিডিউল বিপযর্য়ের কথা স্বিকার করে বলেন বিএনপির আমলে রেল লাইনের এক ইঞ্চিও মেরামত করা হয়নি এ জন্যই ২/১টি ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটছে। আমরা রেলের উন্নয়নে ৪৪টি প্রকল্প হাতে নিয়েছি। এগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশের রেলের জগতে নতুন চেহারা আনতে পারব। বিএনপির আমলে রেল পথ ছিল অবহেলিত। রেলমন্ত্রী আজ রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন পরিদর্শন কালে সাংবাদিকদের একথা বলেন। এসময় স্থানীয় সংসদ সদস্য উবায়দুল মোক্তাদির চৌধূরী, জেলা প্রশাসক ড.মোঃ মোশাররফ হোসেন, জেলা পরিষদ প্রশাসক এমদাদুল বারী, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দু ুউপস্থিত ছিলেন। পরে মন্ত্রী ট্রেনের যাত্রীদের সাথে কথা বলেন এবং তাদের খোজ খবর নেন।      

Exit mobile version