The voice of Brahmanbaria || Local news means the world is

৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৌর এলাকার হরলাল সাহা রোডে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌরসভার ৪নং ওয়ার্ড কমিশনার আহসানুল্লাহ্ হাসানের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্তের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল, সাবেক শিক্ষা কর্মকর্তা সুনীল দেব, সাবেক পুলিশ পরিদর্শক অমরেন্দ্র রায়, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামছুদ্দিন, জেলা যুবলীগ নেতা মশিউর রহমান লিটন, ২নং ফাঁড়ি পুলিশের টিএসআই সামছুজ্জামান, প্রভাষক মনোয়ার, বিষ্ণুপদ দেব, হুমায়ুন কবির জাহাঙ্গীর। দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যের উপস্থিত ছিলেন নারায়ন সাহা, এডঃ সুভাষ দাস, সুধন সাহা, জাহাঙ্গীর আলম, সবজুল মোমিন তালুকদার সবুজসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।(প্রেস বিজ্ঞপ্তি)

Exit mobile version