The voice of Brahmanbaria || Local news means the world is

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

সংবাদদাতা॥ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়গরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। জানা গেছে, সোমবার বিকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন চান্দুরা খেলার মাঠে তিতাস স্পোটিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কেনা একাদশ ও  তিতাস স্পোটিং ক্লাবের খেলা চলছিল। এ সময় কেনা একাদশ ২-০ গোলে এগিয়ে থাকলে চান্দুরা একাদশের লোকজন কেনা সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের হামলায় কমপক্ষে ৩০ জন আহত হয়। আহত বেলু ও ফজল মিয়াকে আংশকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতলে ও অন্যদেরকে পার্শ্ববর্তী মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ইসলামপুর ফাঁড়ি পুলিশ ও বিজয়নগর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহম্মদ নিজামী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।  কেউ মামলা দায়ের করেনি।

Exit mobile version