The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়া আজ সোমবার সকালে বিজয়নগরে যুবকের লাশ ও আখাউড়া উপজেলায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায় বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের উথালিয়া পাড়া নামক স্থান থেকে আজ সোমবার সকালে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, লোকদের কাছ থেকে খবর পেয়ে বিজয়নগর থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম আজ সোমবার ১১টার দিকে সিঙ্গারবিল ইউনিয়নের উথালিয়াপাড়ার ভুট্টু মিয়ার বাড়ীর সামনে থেকে আম গাছে ঝুলন্ত অবস্থায় সুমন বর্মন (২৫) এর লাশ উদ্ধার করে। নিহত যুবক নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের বেড়–ইন গ্রামের প্রদীপ বর্মনের ছেলে।
এদিকে জেলার আখাউড়ায় পৌরশহরের রাধানগর সাহাপাড়া আবাসিক এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে আনুমানিক (৩০) বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারনা শারীরিক নির্যাতন শেষে ওই যুবককে শ্বাসরোধ করা হত্যা করা হয়েছে। তবে তার কোন পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি।  বিজয়নগর ও আখাউড়া থানা পুলিশ লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্ত এর জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেছে বলে দুই থানার ভারপ্রপাপ্ত কর্মকর্তারা আমাদের জানিয়েছেন।

Exit mobile version