The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় বিএনপি নেতা নাছির উদ্দিন হাজারী’র ইফতার মাহফিল


আখাউড়ায় উপজেলা বিএনপি’র সহসভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য নাছির উদ্দিন হাজারীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার পৌরশহরের সড়ক বাজারের উৎসব কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি’র যুগ্মসাধারণ সম্পাদক আবুল ফারুক বকুল  এর সভাপতিত্বে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আব্দুল জলিল ভূইয়া, শেখ আমজাদ হোসেন বাবু, ছাত্রদল নেতা শিমুল খান, মোঃ জাকির হোসেন প্রমুখ। এছাড়া ইফতার মাহফিলে উপজেলা বিএনপি’র অংগ সগঠনের বিভিন্ন স্তরের তৃণমুল পর্যায়ের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
এ সময় বিএনপি নেতা নাছির উদ্দিন হাজারী ঈদের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার নেতৃত্বে সরকার পতন আন্দোলনে দলীয় নেতাকর্মীদের স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

Exit mobile version