The voice of Brahmanbaria || Local news means the world is

নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মনবাড়িয়া শহরতলীর আমতলী বাজারের নিরাপত্তাকর্মী ডাকাতের হামলায় নিহত হয়েছে। নিহতের নাম জয়নাল মিয়া (৫৫)। রাজঘর গ্রামের মৃতঃ লাইল মিয়ার পুত্র জয়নাল বেশ কিছুদিন ধরে এই বাজারের নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করে আসছিল। বুধবার গভীর রাতে তাকে ডাকাতরা কুপিয়ে হত্যা করে বলে স্থানীয়রা জানায়। নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা জানায়, পরিকল্পিত ভাবে মাথায় কুপিয়ে তাকে হত্যা করা হয়।

Exit mobile version