The voice of Brahmanbaria || Local news means the world is

সাংবাদিক শামীমুল হক অসুস্থ, আরোগ্য লাভে সরাইল প্রেস ক্লাবে দোয়া

রম্য লেখক ও জাতীয় দৈনিক মানবজমিন প্রত্রিকার বার্তা সম্পাদক ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের বাসিন্দা দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শামীমুল হক গত মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা হৃদরোগ ইন্সিটিউট হাসপাতালে ভর্তি রয়েছেন। পরিবারের পক্ষ থেকে তাঁর আরোগ্য লাভের জন্য সকলের দোয়া কামনা করা হয়েছে। এদিকে সাংবাদিক শামীমুল হক অসুস্থ হওয়ায় সরাইল প্রেস ক্লাবে  বুধবার বাদ জোহর দোয়া মাহফিল হয়েছে। দোয়া মাহফিলে তার আরোগ্য কামনা করে দোয়া করা হয়। এতে উপস্থিত ছিলেন সরাইল প্রেস ক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, সহসভাপতি মো. শামসুল আরেফিন,সম্পাদক মো. বদর উদ্দিন, যুগ্ম সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসুফ, অর্থ সম্পাদক মাহবুব খান বাবুল,জুলকার নাঈন,শেখ মো.ইব্রাহিম, জহিরুল ইসলাম রিপন, যতীন্দ্র মোহন চৌধুরী, তৈাফিক আহমেদ তফছির,মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ আব্দুল করিম। 

Exit mobile version