The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে দপ্তরি নিয়োগে অনিয়ম ও দূর্নিতির অভিযোগ

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ- এ কেমন নিয়ম নিয়োগের পরিবর্তে নির্বাচন। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা ও বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি নিয়োগে অনিয়ম ও দূর্নিতির অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে কাহেতুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, উপজেলা চেয়ারম্যান এটি এম মনিরুজ্জামান সরকারের নির্দেশে কাহেতুরা গ্রামের মোঃ আবুল হাসানকে দপ্তরি নিয়োগ দেওয়া হয়্। তাতে বাধ সাধে সরকার দলীয় ইউনিয়ন নেত্রীবৃন্দ। দলীয় পরিচয় ধারী কিছু সংখ্যক নেতা উক্ত নিয়োগকে বাদ দিয়ে মোঃ আল আমিনকে দপ্তরি নিয়োগে জোর চেষ্টা চালায়। শনিবার দপ্তরি নিয়োগ নিয়ে কুন্ডা ইউনিয়ন দলীয় নেতা কর্মীরা এক নির্বাচনের আয়োজন করে। কিন্তু আবুল হাসান ও তার পক্ষের আওয়ামী লীগ নেতা মোঃ ওয়াছ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, কুন্ডা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ লতিফ হোসেন, এডভোকেট মুজিবুর রহমান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক মোঃ সামসু মিয়া মেম্বার অনুপস্থিত থেকে উক্ত নির্বাচন ও আল আমিনের নিয়োগ মানতে নারাজ। অপর দিকে বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর ২০জুন তারিখে সুপারিশকৃত স্কুলের জমি দাতার আতœীয় সেম্বু দেবনাথ কে বাদ দিয়ে হাসান খাঁনকে নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে বলে ও অভিযোগ রয়েছে। জানা গেছে হাসান খাঁন জামায়াত ইসলামের সমর্থনকারী।  লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন দাস ও এস এম সি কমিটির সভাপতি হাজী মোঃ ছফিল উদ্দিন ও অপর দিকে কাহেতুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিব ও এস এম সি সভাপতি মোঃ মাহমুদা বেগমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে নিয়োগ দুটি সমন্ধে জানতে চাইলে তারাও এ নিয়োগ মানতে নারাজ। সহকারী শিক্ষা কর্মকর্তা  মোঃ রবিউল আলমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে আমার কিছুই করার নেই ।এ বিষয়ে নাসির নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম মনিরুজ্জামান সরকারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি মিটিংয়ে আছেন বলেফোন রেখে দেন ।

Exit mobile version