
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রবিবার দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর ভবন সুইপার কলোনীতে বিজিবি ১২ ব্যাটালিয়নের শহর ট্রানজিট ক্যাম্পের সদস্য এবং জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথ অভিযান চালায়।
এ ব্যাপারে বিজিবি ১২ ব্যাটলিয়নের ক্যাম্প কমান্ডার হাবিলদার মোশারফ হোসেন জানান, দুপুরে সুইপার কলোনীতে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের দামী মদ ও বিয়ার উদ্ধার হয়েছে। এ গুলোর মূল্য আনুমানিক ৯ লাখ ২৭ হাজার ৫শ টাকা। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।