The voice of Brahmanbaria || Local news means the world is

বাঞ্ছারামপুরে ভাইয়ের হাতে ভাই খুন



প্রতিনিধি : গত মঙ্গলবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরধরে ছোটভাই ও তার স্ত্রী সন্তানের হামলায় নিহত হল বড় ভাই। উপজেলার সোনারামপুর গ্রামের বড়বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরধরে গত ২২ জুন সোনারামপুর গ্রামের রহিম মিয়াকে (৫৫) তার ছোটভাই শামসুল হক, তার স্ত্রী মায়া বেগম ও সন্তান সোহেল দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে মুমূর্ষ অবস্থায় রহিম মিয়াকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ্য হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। হঠাৎ করে অসহনীয় ব্যাথায় গত মঙ্গলবার (৮ জুলাই) গভীর রাতে রহিম মিয়া মারা যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী রেহেনা বেগম গত ২৯ জুন তিন শামসুল হক, তার স্ত্রী মায়া বেগম ও ছেলে সোহেলকে আসামী করে বাঞ্ছারামপুর থানায় একটি মামলা দায়ের করে। বুধবার ময়নাতদন্ত শেষে নিহত রহিম মিয়াকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ অংশু কুমার দে, নিহতের লাশ দাফনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

Exit mobile version