The voice of Brahmanbaria || Local news means the world is

মাদক জব্দের জের, মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা

সংবাদদাতা :  আখাউড়ায় বিজিবি সদস্যরা মাদক জব্দ করে নিয়ে যাওয়ায় স্থানীয় এক মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ীর হামলায় আহতে হয়েছে তিনি ও তার শিশুপুত্র। এ সময় হত্যার হুমকি দেওয়ায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারন ডায়েরী করেছেন ওই মুক্তিযোদ্ধা। ঘটনাটি ঘটেছে উপজেলার সীমান্তবর্তী কালিকাপুর গ্রামে।
হামলার শিকার মুক্তিযোদ্ধা খুরশিদ মিয়া জানান, তার বাড়ি সংলগ্ন খড়ের গোদায় (বনের কুঞ্জি) বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় মাদক জব্দ করে নিয়ে যায়। এতে আমাকে সোর্স ভেবে ওই মাদকের দাবিদার হাবিব মিয়া ক্ষিপ্ত হয়ে আমার ঘরে এসে আক্রমণ করে। এ সময় আমাকে হত্যার হুমকিও দিয়ে যায়।
এ বিষয়ে আখাউড়া থানার ওসি মোঃ হাম্মাদ হোসেন জানান, এ ঘটনায় মুক্তিযোদ্ধা খুরশিদ মিয়া একটি সাধারন ডায়েরী করেছে। বিষয়টি তদন্ত করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

Exit mobile version