The voice of Brahmanbaria || Local news means the world is

মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সংবাদদাতা : মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহিয়সী নারী উমেদা বেগমের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সোমবার সকালে নবীনগর প্রেসক্লাবের উদ্দ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী সফিকুল ইসলাম।  মানবজমিন নবীনগর প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রবর্তী এর পরিচালনায় বক্তব্য রাখেন দুনির্তি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার, অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্য, কমিউনিষ্ট সভাপতি ডাঃ আব্দুল মালেক, উদিচী শিল্পগোষ্টী সভাপতি অধ্যাপক শুক্লা ভট্টাচার্য, তাজুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুদজ্জামান কল্লোল, মোহনা টিভি প্রতিনিধি সাইদুল আলম, যুগান্তর প্রতিনিধি মোস্তাক আহম্মেদ, ভোরের কাগজ প্রতিনিধি নুরে আলম. প্রথম আলো প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ, আইওনিক চেয়ারম্যান শাহাজালাল আমিন সরকার, ছাত্রলীগ নেতা রাজিব, ছাত্রদল নেতা রুবেল, জাসদ ছাত্রলীগ সভাপতি আকছিরুল আজিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবব্রত দাস. ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইসহাক  এসএ রোবেল,সাধন সাহা, খানজাহান আলী প্রমুখ।দোয়া মাহফিল পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক তাজুল ইসলাম চৌধুরী।

Exit mobile version