The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে পাগলা কুকুরের কামড়ে ৪ শিশু ও নারী গুরুতর আহত

সরাইল (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ  সরাইলে পাগলা কুকুরের কামড়ে হতদরিদ্র পরিবারের তিন শিশু ও এক প্রতিবন্ধী নারী গুরুতর আহত হয়েছে। গত শনিবার বিকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামবাসী জানায়,গত শনিবার বিকেলে উপজেলার বিটঘর গ্রামের একাধিক পাগলা কুকুর গ্রামের হতদরিদ্র সাইকুল ইসলামের শিশুপুত্র হৃদয় মিয়া(০৪),মস্তু মিয়ার স্ত্রী প্রতিবন্ধি আমেনা খাতুন (৪০),আবুল কাশেমের ছেলে সালমান মিয়া (০৮) ও নাসির মিয়ার কন্যা মাহমুদা বেগমকে (০৪) কামড়িয়ে গুরুতর আহত করে। তাদের মধ্যে হৃদয় মিয়াকে শনিবার রাতে ঢাকা মহাখালী হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রসঙ্গত,গত ফেব্র“য়ারি মাসে পাগলা কুকুরের কামড়ে বিটঘর গ্রামের ১০/১২ শিশু নারী আহত হন। তাদের মধ্যে ৫ এপ্রিল শরীফা খাতুন (১০) নামের এক শিশুর মৃত্যু ঘটে।

Exit mobile version