The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে কিশোরের লাশ উদ্ধার

প্রতিনিধি : শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আলেকপুর গ্রামের জমি থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় গামছা পেচানো ছিল। তবে ওই কিশোরের পরিচয় জানা যায় নি।  
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রসুল আহমেদ নিজামী জানান, ওই কিশোরকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ এখানে এনে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য তার লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version