The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে বিপুল পরিমান মাদক সহ দম্পতি গ্রেফতার

 

 


সংবাদদাতা : উপজেলার পৌর এলাকার মাঝিকাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক সহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দম্পতিরা হলেন ওই গ্রামের মো: কাউছর (৩৫) ও স্ত্রী সোহনেআরা (৩০)। তাদের কাছ থেকে ৬৮ বোতল ফেন্সিডিল, ৩৫ পিছ ইয়াবা ও ৫৬টি ফেন্সিডিলের খালি বোতল উদ্ধার করা হয়। পুলিশ জানায় ওই দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সাথে জড়িত। পুলিশের মাদক বিরোধী বিশেষ আভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে। ধৃত আসামীদের শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়।

Exit mobile version